টাটা গাড়ীর সার্ভিস ও স্পেয়ার পার্টসের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা
- আপডেট সময় : ০৭:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
দেশের সবচেয়ে জনপ্রিয় বানিজ্যিক গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান নিটল মটরস লিমিটেড টাটা গাড়ীর সার্ভিস ও স্পেয়ার পার্টসের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় নিটল মটরস করোনার প্রভাবে সৃষ্ট দুর্ভোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে এবং এই দুর্দিনে গ্রাহকদের একটি সহজ ও ঝামেলামুক্ত বিক্রয়োত্তর সেবা প্রদানে বদ্ধপরিকর।এই প্রচেষ্টার অংশ হিসেবে এই অফারের আওতায় রয়েছে – লেবার চার্জের উপর ৩০ শতাংশ মূল্য ছাড় এবং CRDI গাড়ির স্পেয়ার পার্টসের উপর বিশেষ মূল্য ছাড়। এছাড়া নির্দিষ্ট পার্টস ও কেবিনের উপর ৫০ শতাংশ এবং ব্রেক লাইনিং এর উপর ১৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। একটি প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান হিসেবে, নিটল মটরস লিঃ গ্রাহকদের এই কঠিন সময়ে সম্ভাব্য সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি সার্বিক প্রচেষ্টার মাধ্যমে গ্রাহকদের এই দুর্যোগপূর্ণ অবস্থা কিছুটা লাঘব করাই তাদের মূল উদ্দেশ্য। যাতে গ্রাহকগণ বাধাহীন ভাবে এগিয়ে যেতে পারে।

























