ঝিনাইদহে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বৈদুতিক পাখায় ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে মাদারিপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে মাদারিপুর শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাসের শিশু সন্তান।
অপরদিকে, ঝিনাইদহের পুলিশ ও স্থানীয়রা জানায়, গাগান্না গ্রামের কৃষক মজিবর খাঁ সকালে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে যায়। ফ্যান না চলায় তিনি চেক করতে যান, তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান এবং ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে । পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


























