ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ও রুজদার আলীর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে আশরাফুল ইসলাম বিরোধ পুর্ণ স্থানীয় গজারিয়া বিলে মাছ ধরতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।























