১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনা, মূল হোতা তৌসিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে নিষিদ্ধ মাদক কুশ চাষ ও সরবরাহের অভিযোগে চক্রের মূল হোতা তৌসিফ হাসানকে (২২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যুক্তরাষ্ট্রের নাগরিক তৌসিফ দেশ ও বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে এই মাদক উৎপাদন কার্যক্রম পরিচালনা করতেন বলে জানিয়েছে সংস্থাটি।

রাজধানীর ওয়ারী থানাধীন র‍্যাংকিন স্ট্রিটের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এ ঘটনায় ডিএনসি সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের সংশ্লিষ্টতা সামনে আসে। পরে তার বাসায় অভিযান চালিয়ে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি অত্যাধুনিক ল্যাবের সন্ধান পান কর্মকর্তারা।

বাসার ভেতরে গড়ে তোলেন কুশ চাষের ল্যাব

অভিযানে বাসার ভেতরে কুশ চাষের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ এবং সদ্য সংগ্রহ করা কুশ।

এ ছাড়া ল্যাব থেকে কুশ চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়। বাসার ছাদেও বিশেষ ব্যবস্থা করে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

ছাদের একটি অংশে টিন ও ফয়েল পেপার ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ তৈরি করা হয়েছিল। সেখানে একাধিক টবে কুশ গাছ চাষ করা হতো। পুরো ব্যবস্থাটি ছিল প্রযুক্তিনির্ভর।

যুক্তরাষ্ট্রে বসেই নিয়ন্ত্রণ করতেন ল্যাব

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল শেখেন। পরে দেশে ফিরে নিজের বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করেন।

বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেন তিনি। একই সঙ্গে ল্যাবের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন। এ কাজে তার এক বান্ধবী সহযোগিতা করতেন বলেও তদন্তে উঠে এসেছে।

এদিকে, ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে ডিএনসির অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আগের মামলায় পলাতক আসামি ছিলেন তৌসিফ

ইয়াবা পাচারের ওই ঘটনায় তৌসিফের বান্ধবী ও তার বাসার তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়েছিল।

দীর্ঘ অনুসন্ধানের পর এবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিএনসি।

ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন ইয়াবা ও কুশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিএনসি।

তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদক সংগ্রহের উৎস কোথায় এবং কীভাবে এসব মাদক সংগ্রহ ও সরবরাহ করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তার মাদক সংশ্লিষ্টতার অন্যান্য দিক নিয়েও অনুসন্ধান চালাচ্ছেন তদন্ত কর্মকর্তারা।

গ্রেফতার তৌসিফ হাসানের বিরুদ্ধে উদ্ধার করা ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পাশাপাশি কুশ ল্যাবের ঘটনায় দায়ের করা আগের মামলাতেও তাকে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে। ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনা, মূল হোতা তৌসিফ গ্রেফতার

আপডেট সময় : ১০:১৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬