ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা পাঠানো হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচী উপলক্ষে উপজেলা পর্যায়ে করোনার টিকা পাঠানো হয়েছে।
দুপুরে সিভিল সার্জনের কার্যালয় চত্বরের ইপি আই স্টোর ভবন থেকে উপজেলা থেকে আসা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদের কাছে এ টিকা হস্তান্তর করা হয়।স্বাস্থ্য বিভাগ জানায়, আগামী ১৪ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে গণটিকা দান ও ৭ আগস্ট পরীক্ষামুলক টিকা দেয়া উপলক্ষে উপজেলায় টিকা পাঠানো হয়েছে। জেলার ৬ টি উপজেলা ও পৌরসভায় সিনোফার্মের ৬২ হাজার ৪’শ ডোজ টিকা এসেছে।



























