জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিনটি জাহাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিনটি জাহাজ। বর্তমানে এগুলো থেকে তেল খালাস চলছে। জাহাজ তিনটি সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। তিনটি জাহাজের মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশনের সরবরাহ করা এমটি গ্রেট প্রিন্সেস জাহাজে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল।
বাকি দুটি জাহাজের মধ্যে এমটি টর্ম দামিনি জাহাজে রয়েছে প্রায় ৩২ হাজার টন ডিজেল, আর এমটি লুসিয়া সলিস জাহাজে এসেছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল। এসব জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া ও ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা মেটাতে মাসজুড়ে আরো একাধিক চালান আনার পরিকল্পনা রয়েছে।




















