জুলাই নিয়ে কটূক্তি করা, মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক : ডা. জাহেদ উর রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, জুলাই নিয়ে কটূক্তি করা, মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ হবে। তথ্য উপদেষ্টা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এরইমধ্যে রোড ম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন।


















