জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার জলসিঁড়ি আবাসন প্রকল্পের বৃক্ষরোপণ শেষে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় সেনাবাহিনী প্রধানের সাথে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন বাহিনীর ঊদ্ধতন কর্মকর্তারা এবং জলসিঁড়ি প্রকল্পের পরিচালনা পর্ষদের সদস্যরা। অনুষ্ঠানে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিকল্পিত বৃক্ষ রোপনের তাগিদ দেন সেনাবাহিনী প্রধান। সেইসাথে রোপণকৃত বৃক্ষের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।














