জঙ্গি ছিনতাই আর বিএনপির নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা একই সুত্রে গাঁথা : ড. হাছান মাহমুদ
- আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
জঙ্গি ছিনতাই আর সারাদেশে বিএনপির নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা- একই সুত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আর জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পলাতক তারেক রহমানকে দেশে ফেরাতে পানি ঘোলা করার চেষ্টা করছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ফখরুল-তারেক গংদের দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এতে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি অভিযোগ করেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় আবার ডালপালা মেলেছে জঙ্গিগোষ্ঠী ও মৌলবাদীরা।
দেশের শিল্পী সমাজ ও সংস্কৃতিকর্মীদের এই অপশক্তিকে রুখে দেয়ার আহবান জানান তথ্যমন্ত্রী।
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে সদস্যদের সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শনে আসেন সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির নানক।
এ সময়, দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপিই জঙ্গি পালানোর ঘটনাকে নাটক মনে করতে পারে। কারণ দেশে জঙ্গির লালনপালনকারী তারা।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির উদ্দেশ্যই হলো দেশে অরাজকতা সৃষ্টি করা।
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।






















