চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গাড়োডাঙ্গি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাবির ও রিয়াদ মোটরসাইকেলে সৈয়দপুর যাওয়ার পথে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। চিরিরবন্দর থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এলাকা জুড়ে শোকের ছায়া























