জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার তাগিদ চসিক মেয়রের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সকালে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী, পশ্চিম মাদারবাড়ী ও পাঠানটুলী ওয়ার্ডে পরিচালিত জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় মেয়র বলেন, নালা-নর্দমা পরিষ্কার করার পরও যদি যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য ফেলা হয়, তাহলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এসময় তিনি জানান, গুলজারখাল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট নির্মাণকাজের কারণে অস্থায়ী বাঁধ দেয়ায় সাম্প্রতিক বৃষ্টিতে আগ্রাবাদ সহ আশপাশের কিছু এলাকায় পানি জমে সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ জন্য মেয়র এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।























