০২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আঙুলের টোকায় প্রতারণা, দুই বছরের জন্য নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৫২৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেট মাঠে অভিনব কৌশলে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করানোর অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিত এই ক্রিকেটারের বিরুদ্ধে আঙুল দিয়ে শব্দ করে ব্যাটে বল লাগার আওয়াজ নকল করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ (এনওয়াইএসডিএল)। তদন্ত শেষে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

কীভাবে প্রতারণা করেছিলেন ডিভাইন?

ঘটনাটি চলতি বছরের জুলাইয়ের। নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে নর্টনের বিপক্ষে খেলছিলেন সল্টবার্ন দ্বিতীয় একাদশের হয়ে ডিভাইন।

ম্যাচের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় স্লিপে দাঁড়িয়ে আঙুল দিয়ে শব্দ করেন ডিভাইন। এরপর বলটি উইকেটরক্ষক জশ বোয়েসের হাতে জমা পড়ে। সল্টবার্নের খেলোয়াড়েরা আবেদন করলে আম্পায়ার শাবিরকে আউট ঘোষণা করেন।

অভিযোগ অনুযায়ী, ব্যাটের কানায় বল লাগার মতো শব্দ তৈরি করতেই আঙুল দিয়ে টোকা দিয়েছিলেন ডিভাইন। এর মাধ্যমে আম্পায়ারকে বিভ্রান্ত করে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করানোর চেষ্টা করেন তিনি।

দুই বছরের নিষেধাজ্ঞা, খেলতে পারবেন না কোনো ভূমিকায়

ঘটনার পর লিগ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। কয়েক সপ্তাহ ধরে চলা তদন্তে খেলোয়াড়দের সাক্ষাৎকার, লিখিত বক্তব্য এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়।

তদন্তের ভিত্তিতে ডিভাইনকে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে তিনি শুধু ক্রিকেটার হিসেবেই নয়, কোচিং, আম্পায়ারিং ও স্কোরিংয়ের দায়িত্বও পালন করতে পারবেন না। এমনকি জুনিয়র দল পরিচালনার ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা থাকবে।

বড় শাস্তি পেল সল্টবার্ন ক্রিকেট ক্লাবও

ডিভাইনের পাশাপাশি শাস্তির মুখে পড়েছে তার ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাব। ক্লাবটির দ্বিতীয় একাদশকে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৭ মৌসুমে তাদের ৬০ পয়েন্ট কেটে নেওয়া হবে। একই সঙ্গে ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে তাদের ধারণা, সল্টবার্ন দলের অন্য সদস্যরাও ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তবে শাস্তির আওতায় শুধু ডিভাইনকে আনা হয়েছে। খেলোয়াড় ও ক্লাব—উভয় পক্ষই অভিযোগ স্বীকার করেছে। ডিভাইন শাস্তি মেনে নিলেও ক্লাব কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আপিল করেছে।

অবনমন থেকে বাঁচল মিডলসব্রো

সল্টবার্নের দ্বিতীয় একাদশকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়ায় লিগে টিকে থাকার সুযোগ পেয়েছে মিডলসব্রোর দ্বিতীয় একাদশ। ১২ দলের প্রতিযোগিতায় ১১তম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল দলটি।

অন্যদিকে, সল্টবার্নের প্রথম একাদশও আগেই এনওয়াইএসডি প্রিমিয়ার লিগে ১১তম হয়ে অবনমনের মুখে পড়েছিল।

লিগ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনা সংশ্লিষ্ট অনেকের জন্য মানসিক চাপের কারণ হয়েছে। বিশেষ করে অনলাইনে ও সরাসরি হয়রানির শিকার ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে তারা। একই সঙ্গে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ায় সবাইকে দায়িত্বশীল আচরণ এবং পরস্পরের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।

ক্রিকেটে খেলোয়াড়সুলভ আচরণ ও নৈতিকতার গুরুত্ব নতুন করে সামনে এনেছে ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিত এই ঘটনার শাস্তি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আঙুলের টোকায় প্রতারণা, দুই বছরের জন্য নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’

আপডেট সময় : ০২:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬