গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামে এক নারী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামে এক নারী নিহত হয়েছেন।
সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো: মনিরুজ্জামান জানান, সকালে ডুমদিয়া এলাকায় রেল লাইল পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেক্স ট্রেনে কাটাপড়ে তিনি নিহত হন। পরে দুপুরে রেল লাইনের উপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ।
























