০২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

গুলি করতে হলে কর, আন্ডারওয়ার্ল্ডের হুমকির জবাবে শাহরুখ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডে আন্ডারওয়ার্ল্ডের হুমকির ঘটনা নতুন নয়। একসময় তারকা, পরিচালক ও প্রযোজকদের অনেকেই অপরাধজগতের প্রভাবশালী ব্যক্তিদের চাপের মুখে পড়তেন। তবে এমন পরিস্থিতিতেও পিছু হটেননি শাহরুখ খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সঞ্জয় গুপ্ত পুরোনো একটি ঘটনা সামনে এনেছেন। তার দাবি, আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে হুমকি পাওয়ার পরও শাহরুখ কোনো নির্দেশ মানতে রাজি হননি। বরং তিনি সরাসরি জানিয়ে দেন, ভয় দেখিয়ে তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না।

সঞ্জয় গুপ্তের ভাষ্য অনুযায়ী, শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান। গুলি করতে হলে গুলি করে দিন। আমি আপনাদের ভয় পাই না। কিন্তু আপনাদের জন্য আমি কোনো কাজ করব না, কোনো অনুষ্ঠানেও যাব না।’

হুমকির পরও সিদ্ধান্তে অটল

শাহরুখের এমন জবাবের পর অনেকেই আশঙ্কা করেছিলেন, তাকে এর জন্য বড় মূল্য দিতে হতে পারে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি ভিন্ন হয়। এরপর আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে আর কোনো হুমকি আসেনি বলেই জানান সঞ্জয় গুপ্ত।

তবে নিরাপত্তার কারণে দীর্ঘ সময় পুলিশি পাহারায় থাকতে হয়েছিল শাহরুখকে। প্রায় তিন বছর নিরাপত্তার মধ্যে থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা যায়, ১৯৯৭ সালে ‘ডুপ্লিকেট’ সিনেমার সময় এ ঘটনা ঘটেছিল। ওই সময় তার জন্য ব্যক্তিগত দেহরক্ষীর ব্যবস্থাও করা হয়।

আবু সালেমের হুমকির অভিযোগ

পরবর্তীতে আবু সালেম শাহরুখকে ফোন করে অশ্লীল ভাষায় কথা বলেন এবং হুমকি দেন বলেও জানা যায়। এতে অভিনেতা শুরুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে অবশ্য নিজেকে সামলে নেন তিনি।

সঞ্জয় গুপ্তের বক্তব্য অনুযায়ী, আন্ডারওয়ার্ল্ডের চাপের মধ্যেও শাহরুখ নিজের অবস্থান থেকে সরে যাননি। তার এই দৃঢ় মনোভাবই শেষ পর্যন্ত তাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়—এমন বার্তা দিয়েছিল।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গুলি করতে হলে কর, আন্ডারওয়ার্ল্ডের হুমকির জবাবে শাহরুখ

আপডেট সময় : ০১:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬