গাজীপুরের আউটপাড়া থেকে অপহৃত শিশুকে উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
গাজীপুরের আউটপাড়া থেকে অপহৃত শিশুকে উদ্ধার করেছে রেব। অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পাচারকালে ৪ নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
গাজীপুরে আউটপাড়ার এলাকা থেকে অপহৃত শিশু নিশাত বাবুকে উদ্ধার করে রেব। এলাকার শওকত আলীর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর তিনলাখ টাকা দাবি মুক্তিপণ চাওয়া হয়। শিশুটির বাবা বাসন থানায় অভিযোগ জানালে ৬ ঘন্টা পর নিশাতকে উদ্ধার করা হয়। আটক করা হয় অপহরণকারী মোস্তাফিজুর রহমানকে।
এদিকে, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পাড়ি দিয়ে ভারতের যাওয়ার সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ভারতে যাচ্ছে এমন খবরে অভিযান চালায় বিজিবি। এ সময় ৪ নারীসহ ৫ জনকে আটক করা হয়।
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলে নৌকায় ডাকাতির সময় অস্ত্র ও গুলিসহ কামাল রাঢ়ী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।























