গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সকালে গাইবান্ধা-দারিয়াপুর সড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। নিহতরা হলেন আব্দুর রাজ্জাক ও অটোরিকশা চালক ফরিদ মিয়া। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























