কোরবানীর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই : বাণিজ্য মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
এবার কোরবানীর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা জানান।
বাণিজ্য মন্ত্রী এসময় আরও বলেন, এবার বেশীর ভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌছাবে। তিনি জানান, বেশী সংখ্যক চামড়া সংরক্ষণের জন্য একটি স্থায়ী অবকাঠামোর চিন্তাভাবনা করছে সরকার।
























