কুড়িগ্রামের চরাঞ্চলে এবার ব্যাপক হারে চাষ হয়েছে পটল
- আপডেট সময় : ০৭:২৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের চরাঞ্চলে এবার ব্যাপক হারে চাষ হয়েছে পটল। ফলনের সাথে ভালো দাম পেয়ে খুশি স্থানীয় কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, কুড়িগ্রামের নদ নদী তীরর্তী চরের বেলে দোআশ মাটিতে অন্যান্য শাঁক-সবজির পাশাপাশি পটল চাষ করে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা।
১৬টি নদ-নদী বেষ্ঠিত চারশতাধিক চরেরই এখন সবুজের সমারহ | বিশেষ করে, কুড়িগ্রাম সদরের ধরলা নদী তীরবর্তী চরকৃষ্ণপুর, চরসিতাইঝার, মাঝের চর, উলিপুর উপজেলার আল আমিন বাজারসহ, বুড়াবুড়ি, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়ন। একইসাথে ব্রহ্মপুত্র অববাহিকার বিভিন্ন চরেও এবার ব্যাপক পরিমানে পটলের চাষহয়েছে|
কৃষকরা বলছেন, এবার যেমন ফলন ভালো হয়েছে বাজারও তেমন পাওয়া যাচ্ছে| প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে, লাভবান হবেন তারা।
কৃষিবিভাগ জানিয়েছে, চলতিবছর ২হাজার ৪শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক শবজির চাস হয়েছে । এর মধ্যে ২শ হেক্টর জমিতে চাষ হয়েছে পটল।
সংশ্লিষ্টদের আশাবাদী, পরামর্শ ও সহযোগীতা পেলে কুড়িগ্রামের পটল চাষ সারাদেশে দৃষ্টান্ত স্থাপণ করবে।

























