কাল রাজধানীতে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য
- আপডেট সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে।
সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকার ব্যর্থ হলে জনগণ এক চুল পরিমাণ ও ছাড় দিবেনা। তিনি অভিযোগ করেন, দেশের পররাষ্ট্রনীতি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। এছাড়া সীমান্তে অস্থিরতা সৃষ্টির পেছনে প্রতিবেশী রাষ্ট্রের নানা ষড়যন্ত্র রয়েছে। এ বিষয়ে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জাতীয় নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ। এসময় পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। ৪ জুলাই সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।


























