কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার : শুভেন্দু অধিকারী
- আপডেট সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো।
বৈঠক শেষে ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা দেন, সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হবে। পাশাপাশি চলমান কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। একই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির নতুন কাঠামো ভারতীয় ন্যায় সংহিতা কার্যকরের ঘোষণাও দেয়া হয়েছে
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার অভিযোগ করেন, তৎকালীন সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে অসহযোগিতা করছে। এর ফলে সীমান্ত অরক্ষিত হয়ে অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ কারণেই পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠনের পরেই বিজেপি সরকার বিএসএফকে জমি হস্তান্তর করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।























