করোনায় ২৪ ঘন্টায় সারাদেশে আরো ২৩৫ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
করোনায় সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৩৯৭ জনে। এই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতর প্রেরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১৫ হাজার ৭৭৬ জন, যাতে শনাক্তের হার ২৮.৫৪ শতাংশ। গত একদিনে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪১ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।
















