০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উজানের পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের শুরু হয়েছে নদী ভাঙন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৫৫৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের সকল পয়েন্টেই বাড়ছে যমুনা নদীর পানি। আর এর সঙ্গে সিরাজগঞ্জ সদরের বাহুকায় নদীতীর রক্ষা বাঁধসহ চৌহালী উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। তবে ভাঙ্গন রোধে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গন রোধের পাশাপাশি জানমাল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করাসহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য।

ভরা বর্ষার আগেই ভয়াল রূপ ধারণ করেছে যমুনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি। আর পানি বাড়ার সঙ্গেই শুরু হয়েছে নদী ভাঙন। সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলার চরাঞ্চল ও অরক্ষিত এলাকাগুলোতে ভাঙনের তীব্রতা সব’চে বেশি।

এদিকে, পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদ, ছোট চোয়াল, মন্ডল ভোগ, তেঘরী, কুড়াগাছা সহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে ভাঙ্গনে বসতভিটাসহ চরাঞ্চলের আখ, পাট ও বাদামসহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের।

সম্প্রতি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে।

এদিকে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সব সময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান।

ভাঙ্গন রোধের পাশাপাশি জানমাল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করা সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন কাজিপুর এবং সদরের আংশিক আসনের সংসদ সদস্য মো: সেলিম রেজা।

আশ্বাস নয় ভাঙ্গনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজানের পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের শুরু হয়েছে নদী ভাঙন

আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬