ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে : ট্রাম্প
- আপডেট সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, ইরান আমাদের জানিয়েছে তারা এখন ‘ধসের অবস্থায়’ রয়েছে। তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই, একই সঙ্গে তারা তাদের নেতৃত্ব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইরান শেষ পর্যন্ত নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে পারবে বলে তিনি মনে করেন। তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসলামিক রেভ্যুলিউশনারি (আইআরজিসি)-কে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ‘টোল’ পরিশোধ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে।
অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের ইরানের ওপর দীর্ঘায়িত অবরোধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বৈঠকগুলোতে ট্রাম্প ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ করে দেশটির অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
























