ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে : ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালি ও আশপাশে মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমানে আগের তুলনায় অনেক উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।
ট্রাম্প বলেন, সারা বিশ্বে মার্কিন সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে, প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে।
ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলার ঘটনায় ইরান জড়িত এবং তিনি দক্ষিণ কোরিয়াকে মার্কিন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পার করানোর চেষ্টা করছে। তবে শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এই রুটে নৌযান চলাচল এখনও প্রায় বন্ধ রয়েছে।






















