ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৮৫১ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খারকিভে এসব যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি জানায়, খারকিভে যখন ইউক্রেনের সৈন্যদের আটক করা হয় তখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যা যুদ্ধাপরাধের শামিল। এছাড়া, বহু নিরাপরাধ মানুষকেও হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কথা তুললো। এ বিষয়ে প্রমাণ আছে বলেও জানায় অ্যামনেস্টি।
ইউক্রেনের দনবাসের সেভেরোডনেস্ক শহরের ‘প্রতি মিটার’ ভূখণ্ডের জন্য লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে রাশিয়া দনবাসে রিজার্ভ সেনা মোতায়েন করেছে বলে জানান তিনি। সেভেরোডনেস্ক শহরে আক্রমণ ক্রমশ জোরালো করছে
রুশ বাহিনী। ইউক্রেন থেকে শহরটি বিচ্ছিন্ন করে ফেলতে সেতু এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো ধ্বংস করে দেয়া হচ্ছে।
























