ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম ও লিডসের ম্যাচ ড্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পার ও লিডসের একমাত্র ম্যাচে জিতেনি কেউই। ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।
টটেনহাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক টটেনহাম ও লিডস। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত হয় তারা। গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দু’দলই। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ম্যাচের ৫০ মিনিটে দলের লিড এনে দেন ম্যাথিস টেল। ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ডমিনিক ক্যালভার্ট-লিউইন। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে আর গোলের দেখা পায়নি দু’দলই। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম ও লিডস।


























