অর্থনীতি ধ্বংস করা দেশে ব্যাংক ডাকাতিতে অবাক হওয়ার কিছু নেই : মঈন খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৯৫৯ বার পড়া হয়েছে
সরকার যদি বিএনপির ওপর জুলুম নাই করে থাকে তাহলে গেল ১৫ বছরে বিরোধীদলের প্রায় অর্ধকোটি নেতাকর্মীর বিরুদ্ধে একলাখের ওপর মামলা দিলো কেন? সরকারের কাছে এমন প্রশ্ন ছুড়ে দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
কারাবন্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শান্তিনগরের বাসায় গিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ যদি সঠিকপথেই চলতো, তাহলে ব্যাংকে ডাকাতি হলো কেন? জানতে চেয়ে তিনি দাবি করেন, সরকার শুধু রাজনীতিকে ধ্বংস করেনি দেশের অর্থনীতিকেও ধ্বংস
করেছে। ভেঙ্গে পড়া রাষ্ট্রব্যবস্থা ও সরকারের ব্যর্থতায় সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। তাই ব্যাংক ডাকাতিতে অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। দেশ চালাতেও সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও জানান মঈন খান।

























