২০ আগস্ট শুক্রবার পালিত হবে পবিত্র আশুরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র মুহাররম।
সে হিসেবে ২০ আগস্ট শুক্রবার পালিত হবে পবিত্র আশুরা। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত। বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

























