সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ১১ জন নিহত
- আপডেট সময় : ১২:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রীসহ তিন জেলায় ১১ জন নিহত হয়েছেন।
সোমবার সকাল ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি অলিপুর যাচ্ছিল। পথে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেটসংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। নিহত ৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের দুই যাত্রী ও চালকসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। গেলরাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি ফিলিং স্টেশনের সামনে এই এদুর্ঘটনা ঘটে।
এদিকে, মাদারীপুরের শিবচরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।














