স্থিতিশীলতা ফেরায় ব্যারাকে ফিরতে শুরু করেছে সেনাবাহিনী : সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের স্থিতিশীলতা ফিরে আসায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে।
কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। দেশের ক্রান্তিলগ্নে তাদের ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছে, তা অভূতপূর্ব। পরে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
























