সোনাগাজীতে জমিয়তে উলামায়ে ইসলামের কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজী উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রিন্সিপাল মাও. মাঈনুদ্দীন ফরায়েজীকে সভাপতি, মাও. হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাও. হোসাইন কারিমীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সোনাগাজী পৌর শহরের হারবি কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তাহের সাঈদ
সোনাগাজী উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আহ্বায়ক প্রিন্সিপাল মাও. মাঈনুদ্দীন ফরায়েজীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সদস্যসচিব মাও. হেলাল উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ফেনী জেলা সভাপতি হাফেজ মাও. মুফতি তাহের সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাও. আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী এবং কেন্দ্রীয় যুব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাহমুদ হাসান মাসরুর।
বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতার বক্তব্য
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, বাংলাদেশ খেলাফত মজলিসের সোনাগাজী উপজেলা আমির মাও. মুফতি আবদুর রহমান, ফেনী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাও. আবদুল কাইয়ুম এবং সহকারী সাধারণ সম্পাদক মাও. হোসাইন কারেমী।
এ ছাড়া বক্তব্য দেন চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার ওয়াহেদ হোসেন ফরিদ, সোনাগাজী পৌরসভা মসজিদের ইমাম মাও. মোশাররফ হোসেন এবং জেলা যুব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাও. ফয়েজ উল্যাহসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।
সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির মাধ্যমে সোনাগাজীতে জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।























