সুদানে বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৬১৩ বার পড়া হয়েছে
দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এসএসসিএএ.. এ তথ্য জানিয়েছে।
সিটিলিঙ্ক পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি সকাল ৯ টা১৫ মিনিটে উড্ডয়ন করে এবং ৯টা ৪৩ মিনিটে এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানানো হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ও ১৩ জন যাত্রী সবাই প্রাণ হারান। তাদের মধ্যে দুজন কেনিয়ার এবং বাকি ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক ছিলেন। এসএসসিএএ জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে খারাপ আবহাওয়া, বিশেষ করে কম দৃশ্যমানতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

























