সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ
- আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দের আবেদন করে সংস্থাটি।
আদালতের আদেশে সাবেক রাষ্ট্রপতির নামে থাকা ১৮টি প্লট ক্রোকের পাশাপাশি তার দুটি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৩৭ হাজার টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক জানিয়েছে, এসব সম্পদের সঙ্গে তার বৈধ ও ঘোষিত আয়ের সামঞ্জস্য পাওয়া যায়নি। অভিযোগের তদন্ত চলমান থাকায় সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধের আবেদন করা হয়।
এর আগে ইসলামি ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলাতেও মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।
























