সাতক্ষীরায় টেকসই বেঁড়িবাধ নির্মাণের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে টেকসই বেঁড়িবাধ নির্মাণের দাবিতে প্রধান সড়কের উপর কোমর পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আব্দুর সাত্তার, শিক্ষার্থী হুজাইফা আল-আমিন, শিক্ষিকা নিলুফা ইয়াসমিন রানুসহ অনেকেই।এসময় তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রিমুখী সিন্ডিকেটে উপকূল জুড়ে মানুষের যে দূর্ভোগ সৃষ্টি হয়েছে তা লাঘব এবং টেকসই বেঁড়িবাধ নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে জোর পূর্বক এক নিরীহ পরিবারের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, চলতি বছরে দুরমুঠ ইউনিয়নের হাতিজা মৌজায় ১৪ শতাংশ জমি ক্রয় করেন আব্দুল খালেক ও তার আত্নীয় স্বজনরা। কিন্তু ক্রয়কৃত জমিতে স্থানীয় প্রভাবশালী খালেকুজ্জামান জুবেরী, জাহাঙ্গীর আলম চান এবং তার লোকজন প্রভাব খাটিয়ে জমি টি দখল করে।














