সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে আলোচিত ৭টি মামলা তদন্ত করা হবে: সিআইডি
- আপডেট সময় : ১২:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
সম্পূর্ণ প্রভাব মুক্তভাবে চিত্রনায়িকা পরীমণি, কথিত মডেল পিয়াসা ও মৌ এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সম্প্রতি করা আলোচিত ৭টি মামলা তদন্ত করা হবে বলে জানিয়েছে সিআইডি।
সংস্থাটি বলছে, তদন্তে ক্ষমতাধর ব্যক্তিদের নাম এলেও তাদের কোনো ছাড় দেয়া হবে না। মামলা সংশ্লিষ্ট ৬ জনের বাসায় শনিবার বিকালে একযোগে অভিযান চালায় সিআইডি। জব্দ করা হয় বেশকিছু গুরুত্বপূর্ণ আলামত । এরমধ্যে অবৈধ গাড়ি ও অর্থ উপার্জন সংক্রান্ত তথ্যও রয়েছে। এদিকে প্রভাবশালী ব্যবসায়ী, আমলা, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যারা-পরীমণি ও পিয়াসার পার্টিতে যাতায়াত করতেন তাদের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে তদন্ত সংস্থা। এ বিষয়ে পরীমণি ও পিয়াসাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ করে পিয়াসা এমন কোনো বড় চাকরি বা ব্যবসা না করলেও তিন লাখ টাকা দিয়ে বাসা ভাড়া করে থাকা এবং বিলাসবহুল গাড়ি চালানোর অর্থের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে তদন্ত সংস্থা।

























