শেরপুরের মহারশী নদীতে নেই স্থায়ী বেড়িবাঁধ, দুর্ভোগে হাজারো মানুষ
- আপডেট সময় : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে মহারশী নদীতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরই পাহাড়ি ঢল ও বন্যায় দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। এ দুর্ভোগ থেকে বাঁচতে নদী খনন ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন খুব দ্রুতই শুরু হবে বেড়িবাঁধ নির্মাণের কাজ।
ভারতের মেঘালয় থেকে নেমে আসা মহারশী নদী ঝিনাইগাতী উপজেলা সদর অতিক্রম করেছে। দীর্ঘদিন খনন না হওয়ায় নদী হারিয়েছে প্রাণ। সংকুচিত হয়েছে নদীর প্রবাহ। ফলে সামান্য পাহাড়ি ঢলেই প্লাবিত হয় ঝিনাইগাতী সদর বাজার, সড়ক, দোকানপাট ও আশপাশের নিম্নাঞ্চল। চলতি বছরেও ১৩ মে ও ১৩ জুন দুই দফা পাহাড়ি ঢলে মহারশী নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার । এখনো ঝুঁকিতে রয়েছে বেশকিছু এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিস্তীর্ণ জনপদ।
বছরের পর বছর আশ্বাস মিললেও হয়নি স্থায়ী কোনো সমাধান । নদী খনন, অবৈধ দখল উচ্ছেদ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণই পারে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে।
দীর্ঘদিনের এই সংকট থেকে মুক্তি পেতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন, মহারশী নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদনের জন্য তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনেছেন।
প্রতি বর্ষায় আতংক ও বন্যার ক্ষতি থেকে বাঁচতে আর আশ্বাস নয়, দ্রুত সমাধান চান ঝিনাইগাতীবাসী।























