শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপি প্রার্থীর সভায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপি প্রার্থীর সভায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা বিএনপি’র শহীদ মিনার চত্বরে শহর বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার মাগরিবের নামাযের পর শহরের ৬নং ওয়ার্ডের তাওয়াক্কুলিয়া মাদরাসা মাঠে প্রশাসনের কাছে দাখিল করা সিডিউল অনুযায়ী পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভা চলছিল। এসময় পাশে থাকা আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অসহনীয় উচ্চ আওয়াজে নির্বাচনী গান বাজায়। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে নিষেধ করার পরও তারা মানছিল না। একপর্যায়ে ওই কর্মকতা চলে যাওয়ার পরপরই নৌকা মার্কার সমর্থকরা হামলা চালিয়ে সভা ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা নিরাপদে চলে গেলে নৌকা মার্কার সমর্থকরা চেয়ার ও সাউন্ড সিস্টেম ভাংচুর করে এলাকায় আতঙ্ক তৈরি করে। পরে পুলিশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



























