শেখ হাসিনাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। বৃহস্পতিবার, বিকেলে তাদের মধ্যে বার্তা বিনিময় হয়।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষেই এই ফোনালাপ। ফোনালাপে দুই প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় মেটে ফ্রেডেরিকসেনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে জানান।






















