লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা
- আপডেট সময় : ০২:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে অলরেডদের ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
ঘরের মাঠ ভিলা পার্কে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অ্যাস্টন ভিলা। ম্যাচের ৪২ মিনিটে মর্গান রজার্সের দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। পরে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়র্ধে সমতায় ফিরে লিভারপুল। ৫২ মিনিটে স্কোর শিটে নাম তোলেন ভ্যান-ডাইক। ম্যাচের ৫৭ মিনিটে অলি ওয়াটকিনসের গোলে এগিয়ে যায় ভিলা। ৭৩ মিনিটে নিজের জোড়া গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন ইংলিশ এই স্ট্রাইকার। ম্যাচের ৮৯ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় ভিলা। এবার লিভারপুলের জালে বল জড়ান জন ম্যাকগিন। ম্যাচের ইনজুরির টাইমে ভ্যান-ডাইকের জোড়া গোলে ব্যবধান কমায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। এই জয়ে অলরেডদের টপকে টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে ভিলা। সেইসাথে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত করেছে ক্লাবটি।



























