রিমার্কের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন চিত্রনায়িকা সাবিলা নূর
- আপডেট সময় : ০৪:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন পরিদর্শন করেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
এ সময় তিনি বিভিন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের বৈশিষ্ট্য, ব্যবহার ও প্যাকেজিং সম্পর্কে খোঁজ নেন এবং কয়েকটি পণ্যের সোয়াচ করে দেখেন। নতুন প্যাকেজিংয়ের প্রশংসা করে সাবিলা বলেন, পণ্যের গুণগত মানের পাশাপাশি আকর্ষণীয় উপস্থাপনাও ভোক্তাদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ।
পরে তিনি প্যাভিলিয়নে উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে সময় কাটান এবং সেলফি তোলেন। তার উপস্থিতিতে প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড় ও আগ্রহ বাড়ে।
এ সময় রিমার্ক-হারল্যানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাবিলা নূরকে বিশেষ উপহার দেওয়া হয়।
তিন দিনব্যাপী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এ ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিচ্ছে।

























