যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা
- আপডেট সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালির কাছে বন্দর আব্বাস এলাকায় এই হামলা পরিচালিত হয়। আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছিল ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও শিগগিরই কোনো চুক্তির সম্ভাবনা নেই বলে সতর্ক করেছেন। এই হামলার পর দুই দেশের সম্ভাব্য শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

























