মুন্সীগঞ্জের ক্ষেতেরপাড়া পশুর হাট নিয়ে বিপাকে ইজারাদার
- আপডেট সময় : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা উপজেলার ক্ষেতেরপাড়া এলাকায় কোটি টাকার পশুর হাট নিয়ে বিপাকে পড়েছেন ইজারাদার। আলী মোহাম্মদ হাটের ইজারা না পাওয়ার অস্থায়ীভাবে পশুর হাটে বেড়া দিয়ে কার্যক্রম পরিচালনার বাঁধা দিয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বছর ধরে ঐতিহ্যবাহী কুরবানীর এই পশুর অস্থায়ী হাট।চলতি মৌসুমে হাটের জমি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইজারাদার আক্তার সিকদার দাবি, নিয়ম মেনে আবেদন করি। সর্বোচ্চ সিডিউল দিয়ে হিসেবে এই হাটের ইজারা পাই আমি। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অন্যদিকে হাটে অস্থায়ী বেড়া দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও আলোচনা-সমালোচনা চলছে। হাটের পরিবেশ স্বাভাবিক না থাকলে বেচাকেনায় প্রভাব পড়বে। এতে ক্ষতির মুখে পড়বেন খামারি ও ব্যবসায়ীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

























