মুক্তিযোদ্ধারা যে আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছে তা সরকার ম্লান করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৮৬০ বার পড়া হয়েছে
যে আদর্শ নিয়ে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল তা এ সরকার ম্লান করেছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতান্ত্রিক চেতনা আওয়ামী লীগ ধুলিসাৎ করে দিয়েছে।
ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেন, পাকিস্তানের সময় মূল্যবোধের মূল্য ছিল।কিন্তু বর্তমান সরকার দেশের পররাষ্ট্রনীতিকে নতজানু করেছে। আওয়ামী লীগ সরকার দিল্লির দিকে তাকিয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিচার বিভাগসহ সবকিছুকে দলীয়করণ করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে সংকট উত্তরণ করতে হবে আওয়ামী লীগকে। যত কথা বলছি সরকার শুনছেনা, লজ্জাহীন সরকার।এ সরকার যাবে, এ সরকার থাকবেনা। সময় প্রতিশোধ নিবে।





















