মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি দুপুরে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ২০৮৬ বার পড়া হয়েছে
নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি দুপুরে। ইতোমধ্যেই আদালতে পৌঁছেছেন মির্জা ফখরুল।
গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন। এসব মামলায় আত্মপক্ষ সমর্থন করে জামিন আবেদন করেন মির্জা ফখরুল। তবে মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে অস্বীকার করে আদালত।
গত বছরের ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তার করা হয়।






















