০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মাদারীপুর পৌরসভায় আজও গড়ে ওঠেনি কোনো ডাম্পিং স্টেশন

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভায় আজও গড়ে ওঠেনি কোনো ডাম্পিং স্টেশন। ফলে মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে শহরের সব ময়লা-আবর্জনা। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে বাড়ছে রোগবালাই। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ডাম্পিং স্টেশন নির্মাণের একটি প্রকল্প অনুমোদন হয়েছে।

মাদারীপুর শহরের বাসা-বাড়ির যত বর্জ্য, তার সবই ভ্যানে করে এনে ফেলা হচ্ছে সদর উপজেলার মহিষেরচর এলাকায়। তাও আবার কোনো নির্দিষ্ট ভাগাড়ে নয়, সরাসরি মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের পাশে। অথচ এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার যানবাহন। বাধ্য হয়ে নাক-মুখ চেপে চলাচল করতে হচ্ছে যাত্রী ও পথচারীদের।বৃষ্টি হলেই এই ময়লার বিষাক্ত পানি ছড়িয়ে পড়ছে আশপাশের ফসলি জমি ও পুকুরে। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ, আর চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে শিগগিরই পৌরবাসীকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। তিনি জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুর পৌরসভায় আজও গড়ে ওঠেনি কোনো ডাম্পিং স্টেশন

আপডেট সময় : ১২:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬