০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মাদারীপুরে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ঝরে পড়ছে শিক্ষার্থী

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর সদর উপজেলার একটি ইউনিয়নে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অকালেই ঝরে পড়ছে শত শত শিক্ষার্থী। কয়েক কিলোমিটার দূরে অন্য ইউনিয়নে গিয়ে পড়ালেখা করতে গিয়ে ইভটিজিং ও বাল্যবিয়ের শিকার হচ্ছে মেয়েরা। অন্যদিকে, পড়াশোনা ছেড়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে প্রাণ হারাচ্ছে অনেক তরুণ। তবে ইউনিয়নটিতে দ্রুত বিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন। চারপাশের ৪টি মৌজায় ৮টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও পুরো ইউনিয়নে নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। ফলে অন্য ইউনিয়নে গিয়ে পড়ালেখা করতে চরম বিড়ম্বনায় পড়ছে শিক্ষার্থীরা। যাতায়াতে প্রায়ই ইজিবাইক বা ভ্যান না পাওয়ায় রোদ-বৃষ্টি ও ঝড়ের মধ্যে তাদের ভোগান্তি পোহাতে হয়।

শিক্ষার্থীরা জানায়, এলাকায় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থাকলেও অষ্টম শ্রেণি পাস করার পর অনেকে পড়ালেখার আগ্রহ হারাচ্ছে। দূরবর্তী স্কুলে যাওয়ার পথে বখাটেদের ইভটিজিংয়ের ভয়ে অনেক মা-বাবা মেয়েদের আর স্কুলে পাঠাচ্ছেন না। অভিভাবকেরা বলছেন, স্কুল না থাকায় মেয়েদের বাল্যবিয়ে হচ্ছে, আর ছেলেরা পড়াশোনা ছেড়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে প্রাণ হারাচ্ছে। তাই এলাকায় একটি দ্রুত মাধ্যমিক বিদ্যালয় চালুর দাবি তাদের।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয়ভাবে ব্যক্তিগত উদ্যোগে জমি বা অনুদান নিয়ে কেউ এগিয়ে আসলে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।

দুটি গুচ্ছগ্রাম, দুটি আশ্রয়ণ প্রকল্প ও একটি বড় প্রবাসী অধ্যুষিত অঞ্চল পেয়ারপুর ইউনিয়ন। এখানকার নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় কাগজের জটিলতা কাটিয়ে দ্রুত একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি এলাকাবাসীর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুরে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ঝরে পড়ছে শিক্ষার্থী

আপডেট সময় : ১২:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬