মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
এসময় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই দেয়া হয়েছে।এদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের ওপর দিয়েই দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।














