০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে মজুদ করে রাখা ৩২৮ বস্তা সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান

পুলিশ জানায়, আমন মৌসুমে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও কালোবাজারির অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিট পর্যন্ত শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

জব্দ করা হয় ৩২৮ বস্তা সার

অভিযানে আমলসার এলাকার শহিদ জোয়াদ্দারের বসতবাড়ি ও গুদাম এবং নবাব জোয়াদ্দারের দোকানঘর তল্লাশি করা হয়। সেখান থেকে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

বিশেষ ক্ষমতা আইনে মামলা

এ ঘটনায় শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর ২৫(১) ধারায় মামলা করা হয়েছে। মামলায় শাহীন জোয়াদ্দার (৫৫) ও নবাব জোয়াদ্দারকে (৫৮) আসামি করা হয়।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলসহ বিভিন্ন ইউনিট।

সকালে গ্রেপ্তার দুই আসামি

পুলিশের অভিযান শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দার।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সরকারি সার নিয়ে অবৈধ মজুদ, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাগুরায় ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬