মাগুরায় নিজ ঘর থেকে ১ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় সুইপার কলোনিতে নিজ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ বাড়ির একই কক্ষে ঘুমিয়ে ছিলেন মানিক লাল হেলা। রাতে বাড়িতে আর কেউ ছিল না। ভোর রাতে ছেলে বাবাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত পাশের বাড়িতে থাকা আত্মীয়দের খবর দেয়। তারা মানিক লালকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় পাঠায়। সকালে সহকারী পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ বিষয়ে সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্ততি চলছে।


























