মাইজদী শহীদ মিনারে একই স্থানে আ’লীগের দুই গ্রুপের সভা আহবান করায় ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর মাইজদী শহীদ মিনারে একই স্থানে আ’লীগের দুই গ্রুপের সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সহিংসতা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খান।
সোমবার রাতে এই সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় প্রশাসন বলছে, আওয়ামলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটুক্তির প্রতিবাদে জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গনে নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খাঁন সোহেল। অন্যদিকে, একই জায়গায় সমাবেশ ডেকেছে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী সমর্থিত নেতারা। সংঘাত এড়াতে মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। এদিকে, ওবায়দুল কাদেরের পরিবারকে কটুক্তির প্রতিবাদে আগামী রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধবেলা হরতাল আহ্বান করেছেন বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা। আব্দুল কাদের মির্জা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। গত বৃহস্পতিবার থেকে নোয়াখালী অঞ্চলে দুইপক্ষের নানা মত নিয়ে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।


























